শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে একটি লাক্সারি ট্যাক্সিতে বস্তায় ভরে কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল। দুই ব্যক্তিকে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে শ্যামপুকুর থানা।
লাক্সারি ট্যাক্সি ট্রাফিক আইন লঙ্ঘন করলে সার্জেন্ট রবিপ্রকাশ ঘোড়ে ট্যাক্সিটি দাঁড় করান। এরপর ট্যাক্সির ভিতরে সামনে পিছনের আসনে বেশ কিছু বস্তা দেখে জানতে চান কি আছে? ট্যাক্সির দুই যাত্রী জানান কাপড় আছে। কিন্তু গন্ধ পেয়ে বস্তা খুলতেই কচ্ছপ।
advertisement
এরপর ডিকিতেমোট ৮টি বস্তা পাওয়া যায়। যেখান থেকে মোট ২০১টি কচ্ছপ ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই দুই ব্যক্তির নাম বাবুলাল ও রাকেশ।জিজ্ঞাসাবাদে জানা গেছে উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে কচ্ছপগুলো ট্রেনে আনা হয়েছে৷ সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বন দফতরে খবর দিয়েছে শ্যামপুকুর থানা৷
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2025 1:48 PM IST
