TRENDING:

৬১ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ রেখে নির্বাচন সম্ভব নয়, বহরমপুরে বললেন সেলিম

Last Updated:

Mohammed Salim:মহম্মদ সেলিমের কথায় ভোটার তালিকায় অনেক মৃত ভুয়ো ভোটার রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার একত্রিত হয়ে এসআইআর-কে ব্যবহার করে ভোটারদের সমস্ত তথ্য আপলোড করেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: বৈধ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ রেখে নির্বাচন সম্ভব নয়। বহরমপুরের মিছিলে এমনটাই জানালেন মহম্মদ সেলিম। এসআইআর-এ বিচারাধীন বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নথিভুক্তের দাবিতে মঙ্গলবার বহরমপুরে বিশাল মিছিল করে সিপিআইএম।
মহম্মদ সেলিম
মহম্মদ সেলিম
advertisement

মিছিলে পা মেলান সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক জামির মোল্লা-সহ অন্যান্য নেতা কর্মীরা। এদিন মহম্মদ সেলিম বলেন, ৬১লক্ষ ভোটারকে বিচারাধীন রেখে কোনও ভাবেই নির্বাচন সম্ভব না। অথচ ভোটার তালিকায় অনেক মৃত ভুয়ো ভোটার রয়েছে। রাজ্য ও কেন্দ্র সরকার একত্রিত হয়ে এসআইআর-কে ব্যবহার করে ভোটারদের সমস্ত তথ্য আপলোড করেনি।

advertisement

আরও পড়ুন: ইরানে লিটার প্রতি ‘পেট্রোলের’ দাম কত জানেন…? চমকাবেন ‘রেট’ শুনলেই, গ্যারান্টি!

অন্যদিকে মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না। একইসঙ্গে তিনি বলেন, বাংলায় কত দফায় ভোটগ্রহণ হবে তা নির্ভর করছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে৷ দিল্লিতে ফিরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশনের ফুল বেঞ্চ৷ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করা হয়েছিল, মহারাষ্ট্রের মতো রাজ্যে ২৮৮টি আসনে এক দফায় শান্তিপূর্ণ ভোট হলে কেন বাংলায় এক দফায় ভোট করা সম্ভব নয়? তারই জবাবে রাজ্যের ভোটের দফা নিয়ে এই মন্তব্য করেন জ্ঞানেশ কুমার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

প্রসঙ্গত, শীর্ষ আদালতের এসআইআর মামলা সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এ ১০ লাখ অভিযোগের নিষ্পত্তি হয়েছে এখনও পর্যন্ত। তাতেই বাদ পড়েছে ৩ লাখ। মোট ৩ লাখ ৪ হাজার বাতিল হয়েছে বলে মঙ্গলবার শুনানিতে জানিয়েছেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী গোপাল সুব্রাহ্মণিয়াম। এই বিষয়ে বাতিলদের আবেদনের জন্য আপিলেট ট্রাইবুনাল গড়ে দিয়েছে শীর্ষ আদালত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
৬১ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ রেখে নির্বাচন সম্ভব নয়, বহরমপুরে বললেন সেলিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল