#কলকাতা: ব্যাঙ্ককে গিয়ে মডেলিং করতে গিয়ে ঘটল বিপত্তি৷ সেখানে তাকে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ৷ ২ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়ার দাবিও করা হয়েছে৷ সেখান থেকে প্রধানমন্ত্রীর দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়৷ জানানো হয় অভিযোগ৷ তারপরই তরুণীকে উদ্ধার করে ভারতীয় দূতাবাস৷ তাকে ফিরিয়ে আনা হয় দেশে৷ খুব খারাপ অভিজ্ঞতা নিয়ে দেশের ফেরেন তিনি৷ দেশে ফিরেই বেনিয়াপুকুর থানায় অভিযোগ করেন মডেল তরুণী৷
advertisement
নিজের কাজ করতে গিয়ে এমনভাবে বিপদ এসে পড়বে, ভাবতেও পারেননি তিনি৷