বউবাজার এলাকায় মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরির কাজ করছিল চণ্ডী বোরিং মেশিন। কিন্তু, বিপর্যয়ের পর আপাতত সেই কাজ বন্ধ। সুড়ঙ্গে জলপ্রবাহ আটকাতে তৈরি করা হয়েছে পাঁচিল। দুর্গাপিতুরি থেকে এসপ্ল্যানেডের দিকে ১০০ মিটার এগোলে সেখানে কংক্রিট ও লোহার বিম ব্যবহার করে পাঁচিল তুলে দেওয়া হচ্ছে। আর ধর্মতলা থেকে গ্রাউটিং করে সুড়ঙ্গে ঢুকতে থাকা জল আটকানোর চেষ্টা হচ্ছে।
advertisement
গ্রাউটিং পদ্ধতিতে সিমেন্ট, বালি, বেন্টোনাইট-সহ কিছু রাসায়নিকের মিশ্রণ পাম্পের সাহায্যে সুড়ঙ্গে ঢুকিয়ে জলস্রোত ও ধস আটকানো হয়। প্রায় ২২টি জায়গা থেকে এই গ্রাউটিংয়ের কাজ শুরু হয়েছে।
Location :
First Published :
Sep 04, 2019 9:09 AM IST
