স্বরাষ্ট্র দফতরের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য দফতর ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে। এরপরেও বেশি দামে ওষুধ বিক্রি করা হলে লাইসেন্স বাতিল করা হবে বলে কড়া হুশিয়ারিও দেওয়া হয়েছে ওই দোকানগুলিকে৷ তেমনটাই খবর সূত্রের।
advertisement
জানা গিয়েছে, ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে হাঁপানির ওষুধ, প্রেশারের ওষুধ সহ একাধিক ওষুধ বেশি দামে বিক্রির অভিযোগ ছিল। কলকাতার পাশাপাশি জেলায় জেলায়ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি হচ্ছে? অভিযান চালানোর নির্দেশ রাজ্যের। নবান্ন সূত্রের খবর, সেটি দেখার বিষয়েও স্বাস্থ্য দফতরকে নির্দেশ দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের।
advertisement
Location :
West Bengal
First Published :
Apr 02, 2025 12:47 PM IST
