TRENDING:

Medicine Batch Number Controversy: ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া রাজ্য, শোকজ দোকানদারকে! লাইসেন্স বাতিল হতে পারে

Last Updated:

Medicine Batch Number Controversy: জবাব সন্তোষজনক না হলে ওষুধ বিক্রির লাইসেন্স সাময়িক সাসপেন্ড করা হবে। ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বিভিন্ন ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিটের সংখ্যা আরও বাড়বে বলে জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড। শোকজ করা হচ্ছে ওই ওষুধের দোকানদারকে। আগামী তিন দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া রাজ্য (প্রতীকী ছবি)
ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া রাজ্য (প্রতীকী ছবি)
advertisement

জবাব সন্তোষজনক না হলে ওষুধ বিক্রির লাইসেন্স সাময়িক সাসপেন্ড করা হবে, প্রয়োজনে সারপ্রাইজ ভিজিট করা হবে ওই দোকানে। ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে বিভিন্ন ওষুধের দোকানে সারপ্রাইজ ভিজিটের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য দফতর এই ঘটনাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। রাজ্য ড্রাগ কন্ট্রোল কি পদক্ষেপ গ্রহণ করছে সেদিকে নজর রাখা হচ্ছে। স্বাস্থ্য দফতর এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল সমন্বয় রেখে কাজ করবে। এক্সপায়ারি ডেট-এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাচ নম্বর। বিষয়টিকে সচেতনভাবে সংবাদমাধ্যমে তুলে ধরার জন্য নিউজ এইট্টিন বাংলাকে ধন্যবাদ বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের।

advertisement

আরও পড়ুন: ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় ইউটিউবার ন্যান্সিকে কুপিয়ে খুন, কানাডায় পঞ্জাবি যুবতী কাদের টার্গেট?

স্যালাইন কেস থেকে ওআরএস স্ক্যাম সবেতেই ব্যাচ নম্বর ধরেই বাজার থেকে ওষুধ তুলে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রেই ব্যাচ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক। এই ধরনের ভুল শাস্তিযোগ্য অপরাধ। তবে শাস্তির বিধান অ্যাসোসিয়েশন দিতে পারে না, সেটা প্রশাসনের বিষয় বলে মন্তব্য করেন তিনি।

advertisement

আরও পড়ুন: আচমকা ট্রেনের কামরায় মহিলাকে দেখতে উপচে পড়ল ভিড়! স্টপেজ ছাড়াই ট্রেন থামল বেলদায়, তারপর? খুশির খবর

তিনি বলেন, ‘বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সকল সদস্যদেরই আমাদের নির্দেশ রয়েছে সচেতনভাবে ব্যাচ নম্বর এবং এক্সপায়ারি ডেট-সহ ওষুধের বিবরণ লেখার। সদস্যদের কেউ এই ধরনের ভুল করলে তাঁকে ভর্ৎসনা করা হয়। রোগীর তরফে গুরুতর কোনও ক্ষতি হলে এই ভুলের জন্য অ্যাসোসিয়েশন কখনওই সদস্যের পাশে দাঁড়াবে না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

অভিজিৎ চন্দ

বাংলা খবর/ খবর/কলকাতা/
Medicine Batch Number Controversy: ওষুধের ব্যাচে নম্বরের গরমিলের ঘটনায় কড়া রাজ্য, শোকজ দোকানদারকে! লাইসেন্স বাতিল হতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল