নাইটদের পরের ম্যাচ রবিবার বেঙ্গালুরুতে বিরাটের দলের বিরুদ্ধে ৷ যাঁরা একের পর এক ম্যাচ হেরে বিধ্বস্ত ৷ ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকেও গিয়েছেন তাঁরা ৷ তাই আরসিবি-র বিরুদ্ধে ২ পয়েন্টই এখন লক্ষ্য মণীশদের ৷ কেকেআর ব্যাটসম্যান এদিন আরও বলেন, ‘‘উথাপ্পার না থাকা আমাদের কাছেও বড় ধাক্কা। এটা কখনওই বলব না যে, রবিন থাকলে ম্যাচটা হারতাম না। কিন্তু ও যে ফর্মে রয়েছে তারপর এমন ম্যাচে উথাপ্পার না থাকাটা বড় সেটব্যাক। ইউসুফ ভাইকেও সহজাত ছন্দে দেখা যাচ্ছে না। সকলেই মানবেন ও আমাদের দলের অন্যতম সেরা ম্যাচ উইনার। তবে আমার বিশ্বাস, খুব দ্রুত ইউসুফকে পুরনো বিধ্বংসী মেজাজে দেখা যাবে। বাকি তিন ম্যাচ আমাদের জিততেই হবে।’’
advertisement
Location :
First Published :
May 05, 2017 10:52 AM IST
