জ্বলছে যখন বনানি, রক্ষা করবে কোন জননী ৷ আমাজনের জঙ্গল জ্বলছে। পুড়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস। অধিকাংশ মানুষ নির্বিকার। নানা ভাবে জঙ্গল আজ বিপন্ন। একটা সময়ে প্রকৃতিকে রক্ষা করতে বনবিবির পুজো করতেন অঙ্গ-বঙ্গ-কলিঙ্গের মানুষ। ওড়িশা ছাড়া অন্য জায়গায় পুজো প্রায় বন্ধ। সেই বনবিবি-ই এবার মানিকতলা ১৪ পল্লির বনদুর্গা। অসংখ্য শালপাতায় মোড়া মণ্ডপে জঙ্গলের আবহ। ৭৬ বছরে পা দেওয়া মানিকতলার পুরোন পুজোয় এবার এক অন্য দুর্গার গল্প।
advertisement
Location :
First Published :
Oct 02, 2019 3:19 PM IST
