TRENDING:

মান্নানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

Last Updated:

শনিবার বিরোধী নেতা মান্নানকে দেখতে হাসপাতালে গিয়ে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনিবার বিরোধী নেতা মান্নানকে দেখতে হাসপাতালে গিয়ে সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন আব্দুল মান্নান ৷ হাসপাতালে গিয়ে বিরোধী দলনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী ৷ সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস ৷
advertisement

এদিন সবমিলিয়ে হাসপাতালে ৭ মিনিট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মান্নানের কেবিনে ছিলেন দেড় মিনিট ৷ চিকিৎসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেন চিকিৎসকরা ৷ কয়েকদিনের মধ্যেই মান্নানকে ছাড়া হবে বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন চিকিৎসকরা ৷ মান্নানের কেবিনে গিয়ে অসুস্থ বিরোধীনেতা তিনি বলেন, ‘ কেমন আছেন? তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’ ৷ পাশাপাশি চিকিৎসকদের জানান, ‘উনি অসুস্থ ওনাকে বিরক্ত করা উচিত হবে না’ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

সম্পত্তি ভাঙচুর বন্ধে নতুন আইন আনতে গিয়ে উত্তেজনা ছড়ায় বিধানসভায় ৷তর্কাতর্কি থেকে ঘটনা গড়াল হাতাহাতিতে। কক্ষ থেকে বেরতে অস্বীকার করায় বিরোধী দলনেতাকে মার্শাল ডেকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেয় অধ্যক্ষ ৷ এতে বাধা দেওয়ায় মার্শাল ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম-কং বিধায়করা ৷ এরই মাঝে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়ে কংগ্রেস বিধায়ক আবদুল মান্নান ৷ এরপর অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয় বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নানকে। হৃদরোগ বিশেষজ্ঞ শুভাশিস গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। ৪ জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
মান্নানকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল