কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় আজ রাম নবমী উপলক্ষ্যে মিছিল ও সমাবেশের আয়োজন করেছে বিজেপি। শ্রীরামচন্দ্রের জন্মতিথি এবারের ‘রামনবমী’ আক্ষরিক অর্থেই গেরুয়া শিবিরের ভোট প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে। এই আবহে গতকালই মমতা বলেন, “রামচন্দ্র সবার, কারও একার নয়। গেরুয়া শিবিরের নাম না করে তাঁর কটাক্ষ—রামরাজ্য মানে ভাল রাজ্য। সবার ভাল।”
advertisement
রামনবমীতে শুভেচ্ছা বার্তা মমতার
এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় আজ সকালেই তাঁর শুভেচ্ছা বার্তায় লিখেছেন, “রাম নবমীর পবিত্র দিনে সকলকে জানাই শুভেচ্ছা। সকল রাজ্যবাসীর কাছে আমার আবেদন, শান্তিপূর্ণভাবে পালন করুন দিনটি। আমি চাইব, রামনবমীর উৎসবটি সফল ভাবে পালিত হোক।”
এদিকে, রামনবমীকে কেন্দ্র করে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর রামনবমীকে কেন্দ্র করে যাতে কোন অশান্তি তৈরি না হয় তার জন্য বিশেষ বিশেষ জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে দুই কোম্পানি সিআরপিএফ, হাওড়া পুলিশ কমিশনারেটরের অধীনে এক কোম্পানি সিআরপিএফ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে এক কোম্পানি সিআরপিএফ, মালদায় এক কোম্পানি সিআরপিএফ মোতায়নের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ফ্রিজের পাল্লার রাবারে ময়লার ‘পল্লা’…! তুড়িতে হবে ‘ঝাঁ-চকচকে’, শিখে নিন তিন মোক্ষম ‘তুক’!
রামনবমীকে কেন্দ্র করে তিন দিন অতিরিক্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বিশেষ বিশেষ এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষায় এই কেন্দ্রীয় বাহিনী এই এলাকাগুলিতে বিশেষভাবে কাজ করবে রাজ্য পুলিশের সঙ্গে বলেই কমিশন সূত্রে খবর।
এদিকে ভবানীপুরে রাম নবমীর শোভাযাত্রা শুরু হয়েছে বিজেপির। বাজনা বাজিয়ে, নাচ গানের মাধ্যমে রাম নবমীর উৎযাপন চলছে বিজেপি কর্মীদের। এই শোভাযাত্রা পদ্মপুকুর হয়ে প্রথমে যাবে এলগিন রোড। তারপর সেখান থেকে হাজরা মোড়। এই মিছিলে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
