TRENDING:

Mamata Banerjee: 'আপনারা 420 হলে আমি 440 ভোল্ট!' সিঙ্গুরের উদাহরণ টেনে এনে কাদের হুঁশিয়ারি মমতার?

Last Updated:

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কোনও রাজ্য সরকারি কর্মচারীকে যদি অকারণ শাস্তির কোপে পড়তে হয় তাহলে সবরকম ভাবে সরকার তাদের পাশে দাঁড়াবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এসআইআর-এর নামে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করতে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উপরে প্রতিশোধ নিতে গিয়ে যাতে সাধারণ মানুষকে হেনস্থা না করা হয়, সেই হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সিঙ্গুর আন্দোলনের উদাহরণ টেনে এনে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, আপনারা ফোর টুয়েন্টি হলে আমি ফোর ফর্টি ভোল্ট!
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত৷ সুপার তুঘলকি রাজ চলছে৷ কোনও নাম যুক্ত হচ্ছে না, শুধু বাদ দেওয়া হচ্ছে৷ ওদের কীভাবে বাদ দিতে হয় জনগণ জানে৷ আপনাদের ইতিহাস, ভূগোল, সব রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে৷ জোর করে জমি অধিগ্রহণ সিঙ্গুরের কৃষকরা আজও ভোলেনি৷ অনেক কীর্তি, কেলেঙ্কারির নায়ক নায়িকারা মনে রাখবেন, প্রতিশোধ জনগণের উপরে নেবেন না, আমার উপরে নিন৷ মনে রাখবেন, আপনারা ফোর টুয়েন্টি হলে আমি ফোর ফর্টি ভোল্ট৷’

advertisement

এসআইআর প্রক্রিয়া নিয়ে এ দিন ফের কমিশন এবং বিজেপি-র বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও ১৪ ফেব্রুয়ারি বেলা তিনটে থেকেই কমিশনের পোর্টালে ভোটারদের নথি আপলোডের প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়৷ ফলে শুনানিতে ডাক পাওয়া কয়েক লক্ষ ভোটারের নথি আপলোড করা যায়নি বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷

advertisement

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিহারে জন্ম রেজিস্ট্রার, আবাস প্রকল্পে সরকারি সার্টিফিকেট নথি হিসেব গৃহীত হলেও বাংলায় এসআইআর-এ সেই নথিগুলিই খারিজ করছে কমিশন৷ এমন কি, ১৪ তারিখ নথি জমা দেওয়ার শেষ দিন হলেও আবাস সার্টিফিকেটের মতো নথি গৃহীত না হওয়ার কথা কমিশন ১৬ ফেব্রুয়ারি জানিয়েছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের প্রথম জাতীয় বিদ্যালয় কোথায় গড়ে উঠেছিল জানেন? উত্তর জানলে আপনার নিজেরই গর্ব হবে
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইআরও-রা একটা নাম তুললেই দেখাচ্ছে এরর৷ অর্থাৎ নামটা উঠল না৷ এখন তফশিলি, সংখ্যালঘু, আদিবাসী খুঁজে বেড়াচ্ছে৷ মহিলাদের অধিকার কেড়ে নিয়েছে৷ নতুন ভোটারদের সুযোগই দিচ্ছে না৷ চব্বিশ বছর ধরে সময় পেলেন না৷ আজ তিন চার মাস ধরে রাজ্য সরকারের সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তুঘলকি কমিশন তুঘলকি কায়দায় ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে যে অত্যাচার চালাচ্ছে৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'আপনারা 420 হলে আমি 440 ভোল্ট!' সিঙ্গুরের উদাহরণ টেনে এনে কাদের হুঁশিয়ারি মমতার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল