রাজ্যের কেবল অপারেটরদের স্বাস্থ্যসাথী এবং শ্রম দফতরের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় নিয়ে এসে নিশ্চিত পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে কেবল অপারেটদের একেবারে খালি হাতে ফিরিয়ে দেননি মুখ্যমন্ত্রী। তিনি ১ লক্ষ ৩০ হাজার কেবল টিভি অপারেটরদের পশ্চিমবঙ্গ সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতায় নিয়ে আসেন। তাঁদের সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে যুক্ত করেন মুখ্যমন্ত্রী।
advertisement
এই সামাজিক সুরক্ষা প্রকল্পে মাসে মাসে কেবল অপারেটররা ২৫ টাকা করে দেবেন। সরকার দেবে ৩০ টাকা করে। অপারেটরদের ৬০ বছর বয়স হলে ২ লাখ টাকা নগদে পাবেন। আর মাসে দেড় হাজার টাকা করে পাবেন অপারেটররা। কেবল অপারেটরদের সঙ্গে ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর যৌথ উদ্যোগে কিছু করতে পারে কিনা, তা নিয়ে মন্ত্রীদের আলোচনা করতে বলেন।
advertisement
Location :
First Published :
Apr 20, 2018 8:53 PM IST
