TRENDING:

Mamata Banerjee: বাংলায় নতুন রাজ্যপাল কে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানলেন মমতা! বললেন, 'আমার সঙ্গে কোনও আলোচনাই করেনি'

Last Updated:

Mamata Banerjee on C. V. Ananda Bose Resignation: 'নতুন রাজ্যপাল নিয়োগ নিয়ে আমার সঙ্গে কেন্দ্রের আলোচনা হয়নি', বোসের পদত্যাগের পরই অভিযোগ মমতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কী কারণে এই সিদ্ধান্ত, এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, তিনি দিল্লিতে রয়েছেন। সেখানেই রাষ্ট্রপতি ভবনে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। সিভি আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, মাঝপথে কেন ইস্তফা, স্পষ্ট নয় এখনও।
বোসের পদত্যাগের পরই অভিযোগ হতবাক মমতার
বোসের পদত্যাগের পরই অভিযোগ হতবাক মমতার
advertisement

রাজ্যপালের পদত্যাগের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে প্রতিষ্ঠিত রীতি অনুসারে কখনও আমার সাথে পরামর্শ করেননি।’

আরও পড়ুন: আচমকা রাজ্যপাল বোসের পদত্যাগে হতবাক মুখ্যমন্ত্রী, ভোটের আগেই এমন সিদ্ধান্ত! রাজনৈতিক স্বার্থ দেখছেন মমতা

advertisement

তিনি আরও লিখেছেন, ‘এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ন করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।’

advertisement

আপাতত পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হচ্ছেন আর এন রবি। তিনি প্রাক্তন আইপিএস অফিসার। সিবিআই ও আইবি-র মতো গুরুত্বপূর্ণ দফতরে চাকরি করেছেন তিনি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল পদে রয়েছেন। এবার তামিলনাড়ুর পাশাপাশি অতিরিক্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। এবার তাঁরই তত্ত্বাবধানে সম্ভবত হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচন।

আরও পড়ুন: রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েই আপ্লুত কোয়েল-বাবুল, কী প্রতিক্রিয়া রাজীব-মেনকার?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

কে এই আর এন রবি? ১৯৫২ সালের এপ্রিল মাসে বিহারের পটনায় জন্ম। কর্মজীবনের শুরুতে কিছুদিন সাংবাদিক হিসাবে কাজ করেছেন। তারপর ১৯৭৬ সালে ইউপিএসসি পাস করে আইপিএস হিসাবে নতুন কর্মজীবন শুরু করেন। এরপর একে একে ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে আসীন হন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ও ইন্টেলিজেন্স ব্যুরোর কর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালে তাঁকে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তারপর ২০১৮ সালের অক্টোবরে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হন।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বাংলায় নতুন রাজ্যপাল কে, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে জানলেন মমতা! বললেন, 'আমার সঙ্গে কোনও আলোচনাই করেনি'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল