TRENDING:

Mamata Banerjee: 'অনেক ঘটনা ঘটে গিয়েছে, ছাব্বিশের পর এই সরকারই থাকবে না কেন্দ্রে!' বিস্ফোরক মমতা

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের আইন মেনে কাজ করার পরামর্শ দিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজেপি নেতারা দাবি করছেন, ২০২৬-এ বাংলায় তৃণমূল শাসনের অবসান ঘটবে৷ যদিও মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা হুঁশিয়ারি দিলেন, ২০২৬ সালেই কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের পতন ঘটবে৷ এ দিন নবান্নে সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশন এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই এই মন্তব্য করেন তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এসআইআর-এর কাজে যুক্ত সাত জন এইআরও-কে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকরি থেকেই সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন৷ এ দিন অবশ্য রাজ্য সরকারি ওই অফিসারদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাল্টা তিনি অভিযোগ করেছেন, ইআরও, ডিএম, বিডিও, এডিএম, পুলিশকে ভয় দেখাচ্ছে কমিশন৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘চাকরি কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে৷ আপনাদের চাকরি থাকবে তো? ছাব্বিশের পর এই সরকারই থাকবে না কেন্দ্রে, অনেক ঘটনা ঘটে গিয়েছে৷ আপনারাও খবর নিন৷ সংসদ চালাতে দিয়েছি৷ মুখ বন্ধ রেখেছি৷ কেউ যদি মনে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে নির্বাচনের আগেই শেষ করে দেবেন, তাহলে আমি কিন্তু প্রত্যাঘাত করি৷ যদি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয় তাহলে বিশ্ব জুড়ে প্রচার করব৷ আমি দেশের বিরুদ্ধে নই৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শিলিগুড়িতে চরমে গ্যাসের সঙ্কট! হোটেল-ফাস্টফুড ব্যবসায়ীদের মাথায় হাত, প্রবল চাপে উত্তরবঙ্গের পর্যটকরাও
আরও দেখুন

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ইআরও, ডিএম, বিডিও, এডিএম, পুলিশদের ভয় দেখাচ্ছেন, পরিষ্কার বলছি সবাই আইন মেনে চলবেন৷ নির্বাচন কমিশন যা ইচ্ছে করতে পারে না৷ সংখ্যাগরিষ্ঠতা আছে বলে দেশটাকে মগের মুল্লুক ভেবেছে৷ আজ সংখ্যাগরিষ্ঠতা আছে কাল থাকবে না৷ মানুষের ভোটাধিকার গায়েব করতে গেলে নিজেরাই মুছে যাবেন৷ আমি এসব সহ্য করব না৷ আমি জেলে যেতে তৈরি, মেরে ফেললে মেরে ফেলুক৷ কিন্তু আমি আত্মসমর্পণ করব না৷ আমি মানুষের জন্য যত বড় আত্মত্যাগ করতে হোক, তৈরি৷ আমাদের কাছে সব নথি, প্রমাণ আছে৷ সব ফাঁস করে দেবো৷ বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হল, ভারতে ভোটকে ঘিরে যা হচ্ছে তা লজ্জার৷ গণতন্ত্রকে শেষ করার চক্রান্ত৷ রাজতন্ত্রেও কোনও দিন এ জিনিস হয়নি৷ হিটলার হয়ে গিয়েছে৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'অনেক ঘটনা ঘটে গিয়েছে, ছাব্বিশের পর এই সরকারই থাকবে না কেন্দ্রে!' বিস্ফোরক মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল