দুর্ঘটনায় শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! এদিন তিনি ট্যুইট করেন, '' মণিপুরে ধসে মৃতদের মধ্যে ৯ জওয়ান আমাদের রাজ্যের, দার্জিলিং ( ১০৭ নম্বর টেরিটোরিয়াল আর্মি ইউনিট)-এর বাসিন্দা, এ'কথা জানতে পেরে আমি শোকস্তব্ধ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা।''
এখনও সাত জন জওয়ান-সহ কমপক্ষে ৫৫ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইজাই নদীর কাছে ধ্বংসস্তূপে তাঁরা চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সেনা, অসম রাইফেলস, টেরিটোরিয়াল আর্মির পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগান রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
advertisement
এখনও পর্যন্ত টেরিটোরিয়াল আর্মির ১৩ জন জওয়ান ও পাঁচ বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।
Location :
First Published :
Jul 01, 2022 8:03 PM IST
