আবারও মা ফ্লাইওভারের উপরে ঘুড়ির সুতো জড়িয়ে পড়ে গিয়ে বিপত্তি। রবিবার সকাল ৮:৫০ নাগাদ মা ফ্লাইওভারের চার নম্বর ব্রিজে পার্ক সার্কাস গামী ফ্ল্যাঙ্ক এই দুর্ঘটনা ঘটে।
advertisement
রবিবারের সকালে বাইকে করে মা ফ্লাইওভারের উপর দিয়ে মোমিনপুর যাচ্ছিলেন গুলাম কাদির নামের এক ব্যক্তি। এমন সময় হঠাৎই ঘুড়ির সুতো এসে পেঁচিয়ে যায় তাঁর গলায়। সঙ্গে সঙ্গেই বাইক থেকে ছিটকে পড়েন তিনি। যদিও তাঁর গলায় রুমাল বাধা ছিল এবং মাথায় হেলমেট পড়া ছিল বলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এই অঘটন বন্ধ করা যায়?
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 10, 2024 11:45 AM IST
