TRENDING:

Garia Parlour Murder: গড়িয়ার পার্লারে মহিলাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ফোন পেয়ে ছুটে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন স্বামী

Last Updated:

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সম্পর্কের টানাপোড়েনেই এই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অর্পণ মণ্ডল, গড়িয়া: গড়িয়ায় বিউটি পার্লারের মধ্যেই দিনেদুপুরে খুন হলেন এক মহিলা৷ মধ্যবয়সি ওই মহিলার উপরে হামলা চালানোর পর এক কাশ্মীরি যুবকও আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ৷
মৃত রূপবানী দাস৷
মৃত রূপবানী দাস৷
advertisement

জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম রূপবানী দাস (৫০)৷ গড়িয়ার তেঁতুলতলা এলাকায় রূপবানীদেবী একটি পার্লার চালাতেন বলে জানা গিয়েছে৷ প্রায় ১৫ বছর ধরে ওই পার্লারটি চালাতেন রূপবানী দেবী৷

প্রতিদিনের মতো এ দিন বেলা ১২টা নাগাদ রূপবানী দাসের স্বামী অনুপ দাস মোটরসাইকেলে করে তাঁকে ওই পার্লারে নামিয়ে দিয়ে যান৷ বেলা ১২.৪৫ নাগাদ অনুপবাবুকে ফোনে জানানো হয়, পার্লারের ভিতরে মারামারি শুরু হয়েছে৷ এই খবর পেয়েই ছেলে এবং জামাইবাবুকে নিয়ে দ্রুত ওই পার্লারে পৌঁছন অনুপবাবু৷ সেখানে গিয়ে তিনি দেখেন ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী৷ রক্তে ভেসে যাচ্ছে চারপাশ৷ পার্লারের মধ্যেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এক যুবকও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট প্রচারে অর্থের অভাব, শেষ পর্যন্ত বামেদের এই প্রার্থী বেছে নিলেন এমন রাস্তা! অবাক হয়ে যাবেন শুনে
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবানী দাসের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের টানাপোড়েন জেরেই এ দিন পার্লারে ঢুকে ওই যুবক রূপবানী দেবীর উপরে হামলা চালায় বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদের দাবি,মহিলাকে খুন করার পর অভিযুক্ত যুবক নিজেই নিজের গলায় ধারালো অস্ত্র চালায়। ঘটনাস্থলেই তাঁরও মৃত্যু হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Parlour Murder: গড়িয়ার পার্লারে মহিলাকে খুন করে আত্মঘাতী প্রেমিক! ফোন পেয়ে ছুটে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন স্বামী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল