১১রাউন্ড ভোটগণনার শেষে পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের যে তথ্য উঠে এসেছে ৷ তাতে একটি বিষয় স্পষ্ট ৷ ২০১৪ সালের লোকসভা ভোট বা ২০১৬-র বিধানসভা নির্বাচন। রাজ্যে একসময়, আতশকাচ দিয়েই খুঁজতে হত বিজেপিকে। কিন্তু, এবারের লোকসভা ভোটে উলটপুরাণ। রাজ্যে মাত্র দুই আসনের গণ্ডি ছাড়িয়ে এখনও পর্যন্ত বিজেপি পৌঁছে গিয়েছে প্রায় ১৯টি আসনে ৷
advertisement
ভোটগণনায় যেসমস্ত নেতারা ইতিমধ্যেই জয়ের শিরোপা পেয়েছেন, সেই সমস্ত বিজয়ীদের অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি ট্যুইটে বলেন, ‘ভোটে হার মানেই হার নয় ৷ ইভিএম ও ভিভিপ্যাট গণনা শেষ হোক ৷ আমরা ফল নিয়ে পর্যালোচনা করব ৷ পর্যালোচনার পরই মতামত জানাব ৷’
Location :
First Published :
May 23, 2019 1:54 PM IST
