TRENDING:

অনলাইনে টিকিট বিক্রির সংস্থার তিনজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ! কার সঙ্গে কীভাবে ডিল? চলছে তদন্ত

Last Updated:

তাদের থেকে বড় অ্যামাউন্টে টিকিট কারা কারা কিনেছিল সেই তালিকা চাওয়া হয়েছে। কোন প্রভাবশালী নেতা মন্ত্রীরা কি তাদের কাছে টিকিট ডিমান্ড করেছিল? সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেসি ইভেন্ট বিশৃঙ্খলা কাণ্ডে অনলাইনে টিকিট বিক্রির সংস্থার তিনজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করল সিট। অনলাইন টিকিট সংস্থার সিইও সহ ম্যানেজার এবং ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ সিটের। দিল্লি থেকে তারা জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় এসেছিল। তাদের কাছে মূলত জানতে চাওয়া হয়েছে এই অনলাইন সমস্যার সঙ্গে কার যোগাযোগ হয়ে কিভাবে ডিল হয়েছিল?
News18
News18
advertisement

তাদের থেকে বড় অ্যামাউন্টে টিকিট কারা কারা কিনেছিল সেই তালিকা চাওয়া হয়েছে। কোন প্রভাবশালী নেতা মন্ত্রীরা কি তাদের কাছে টিকিট ডিমান্ড করেছিল? সেই বিষয়েও জিজ্ঞাসাবাদ করা হয়।

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত আরও বিস্তৃত হল। ঘটনার মূল আয়োজক শতদ্রু দত্তের রিষড়ার তিনতলা বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। পুলিশের দাবি, ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতার পাশাপাশি আর্থিক অনিয়মের ইঙ্গিত মিলেছে। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা শতদ্রু দত্তের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যেখানে প্রায় ২২ কোটি টাকা রয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুরুতে মাঠে প্রবেশের জন্য মাত্র ১৫০টি পাস ইস্যু করা হয়েছিল। তবে পরে প্রভাবশালী কয়েকজনের চাপে পড়ে সেই সংখ্যা বাড়াতে বাধ্য হন বলে তদন্তকারীদের জানিয়েছেন শতদ্রু দত্ত। তিনি আরও জানান, Lionel Messi-র নিরাপত্তা টিম স্পষ্টভাবে সতর্ক করেছিল—অনুষ্ঠান চলাকালীন ফুটবলারকে কোনওভাবেই স্পর্শ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ উপেক্ষা করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অনলাইনে টিকিট বিক্রির সংস্থার তিনজনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ! কার সঙ্গে কীভাবে ডিল? চলছে তদন্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল