TRENDING:

Kunal Ghosh on Rajeev Kumar: সেই রাজীব কুমারকেই টিকিট দিল দল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের? নিজেই জানালেন তৃণমূল নেতা

Last Updated:

তৃণমূলের রাজ্যসভা ভোটের প্রার্থী তালিকায় অন্যতম বড় চমক প্রাক্তন ডিজি রাজীব কুমারের নাম৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সারদা মামলায় তিনি যখন বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন, তখন বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন রাজীব কুমার৷ তাঁর গ্রেফতারির পিছনে যে রাজীব কুমারই ছিলেন, এ নিয়ে পরবর্তী সময়ে একাধিক বার সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ এমন কি, রাজ্য পুলিশের ডিজি-র পদে বসার পর নিজের গ্রেফতারির কথা মনে করিয়ে দিয়ে রাজীব কুমারকে ন্যায়ের পথে চলার পরামর্শ দিয়েছিলেন কুণাল ঘোষ৷
রাজীব কুমার মনোনয়ন পাওয়ায় খুশি কুণাল ঘোষ?
রাজীব কুমার মনোনয়ন পাওয়ায় খুশি কুণাল ঘোষ?
advertisement

সেই রাজীব কুমারকেই এবার রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল কংগ্রেস৷ সব কিছু ঠিকঠাক চললে রাজীব কুমারের সাংসদ হওয়া এখন সময়ের অপেক্ষা৷ গত ৩১ জানুয়ারি অবসর নেন রাজীব কুমার৷ তার কয়েকদিনের মধ্যেই তৃণমূলের টিকিট পেয়ে রাজনীতিতে অভিষেক হয়ে গেল তাঁর৷

যদিও পুরনো তিক্ততা ভুলে অবশ্য রাজীব কুমারকে সংসদে মনোনীত হওয়ার জন্য শুক্রবার রাতেই মেসেজ করে শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ৷ তৃণমূল নেতা জানিয়েছেন, রাজীব কুমারও সঙ্গে সঙ্গে তাঁকে উত্তর দিয়েছেন৷ তিনি জানিয়েছেন, রাজীব কুমারকে নিশ্চিত ভাবে সাংসদ করা দলের সিদ্ধান্ত। এখানে ব্যক্তির বিষয় নেই। তিনি দক্ষ আইপিএস। সমালোচনা যাই করা হোক, সাংসদ হিসাবে সক্রিয় ভূমিকা পালন করবেন, তা মনে করি। আমি তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমাকে উত্তর দিয়েছেন। আমরা আজ থেকে এক দলের সদস্য।

advertisement

আরও পড়ুন:  ‘আমার কাছে গোপন খবর আছে!’ SIR তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে গিয়ে কী হুঁশিয়ারি শুভেন্দুর?

রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হওয়ার পর অবশ্য বেশ কয়েকটি অনুষ্ঠানে কুণাল ঘোষের সঙ্গে তাঁর দেখাও হয়েছিল৷ তখন অবশ্য দু পক্ষই সৌজন্য দেখিয়ে কুশল বিনিময় করেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

শুক্রবার রাতেই রাজ্যসভা নির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল৷ মোট চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে৷ রাজীব কুমার ছাড়াও অভিনেত্রী কোয়েল মল্লিক, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রতিষ্ঠিত আইনজীবী মেনাকা গুরুস্বামীকে টিকিট দিয়েছে রাজ্যের শাসক দল৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh on Rajeev Kumar: সেই রাজীব কুমারকেই টিকিট দিল দল, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের? নিজেই জানালেন তৃণমূল নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল