TRENDING:

ট্রেন থেকে উদ্ধার বাক্সবন্দি মহিলার মৃতদেহ

Last Updated:

লোকাল ট্রেন থেকে বাক্সবন্দি মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহের দক্ষিণ শাখায় ৷ শনিবার দুপুরে নামখানা লোকালের প্রথম কামরায় একটি বাক্সের মধ্যে পাওয়া যায় বছর ৪৫-এর এক মহিলার দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: লোকাল ট্রেন থেকে বাক্সবন্দি  মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় শিয়ালদহের দক্ষিণ শাখায় ৷ শনিবার দুপুরে নামখানা লোকালের প্রথম কামরায় একটি  বাক্সের মধ্যে পাওয়া যায় বছর ৪৫-এর এক মহিলার দেহ।
advertisement

প্রত্যক্ষদর্শী  জানান, সোনারপুর স্টেশনে প্রথমে একটি বড় বাক্স নজরে পড়ে যাত্রীদের ৷ মালিকানাহীন বাক্স দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ খবর দেওয়া হয় সোনারপুর স্টেশন মাস্টারকে ৷ কিন্তু যাত্রীদের ভিড় থাকায় সোনারপুরে না নামিয়ে শিয়ালদহ স্টেশনে ওই বাক্সটি নামায় রেল পুলিশ ৷ বাক্স খুলতেই বেরিয়ে আসে মৃতদেহ ৷ দেহটি বাক্সের ভিতরে একটি ঝুড়িতে হাত-পা বাঁধা অবস্থায় কালো প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছিল  ৷ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রেল পুলিশ  ৷ ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে শিয়ালদহ জিআরপি। গলায় ফাঁস দিয়েই মারা হয়েছে মহিলাকে বলে পুলিশের প্রাথমিক অনুমান  ৷ তবে এখনও পর্যন্ত মৃত মহিলার পরিচয় জানা যায়নি ৷ ট্রেনের কামরায় কী ভাবে মৃতদেহটি এল জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে রেল পুলিশ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
ট্রেন থেকে উদ্ধার বাক্সবন্দি মহিলার মৃতদেহ