৬ বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা
সাল আক্রান্ত মৃত্যু
২০১০ ৮০৫ ১
২০১১ ৫১০ ০
২০১২ ৬৪৫৬ ১১
২০১৩ ৫৯২০ ৬
২০১৪ ৩৯৩৪ ৪
২০১৫ ৮৫১৬ ১৪
২০১৬ ৫১২৯ ২২
কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গি আতঙ্ক। গত কয়েকদিনে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। বাড়ছে ডেঙ্গি উপসর্গে আক্রান্তের সংখ্যাও। বেলেঘাটা আইডি, বিসি রায়-সহ সরকারি হাসপাতালগুলিতে জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। জেলার হাসপাতালগুলিতেও তথৈবচ। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পুর ক্লিনিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷
advertisement
আক্রান্তের সংখ্যার বিচারে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হুগলি এবং উত্তর চব্বিশ পরগনার। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদের মতো বেশকিছু জেলাতেও নতুন করে মিলছে ডেঙ্গির হদিশ।
Location :
First Published :
Sep 06, 2016 8:04 AM IST
