রেড রোড কাণ্ডে ইনিই ছিলেন সাম্বিয়ার সঙ্গী ৷ তবে একথা পুলিশি বয়ানে খোদ সাম্বিয়া জানালেও, শানু একেবারেই উড়িয়েছেন একথা ৷ বরং দিল্লি আদালতে দাঁড়িয়ে শানু জানালেন, ‘সাম্বিয়ার গাড়িতে ছিলাম না ৷ আমি ছিলাম অন্য গাড়িতে ৷ ’ তদন্তে এসেছে, কলকাতা থেকে একসঙ্গেই রাঁচির পথে পালিয়ে ছিলেন সাম্বিয়া ও শানু ৷ সঙ্গে ছিলেন আরেক বন্ধু জনিও ৷ রাঁচিতে গিয়েই সাম্বিয়ার সঙ্গে তুমুল বচসা শুরু হয় শানু-র ৷ রাঁচি থেকে দিল্লির এক আত্মীয়কে ফোন করেন শানু ৷ আত্মীয়ের চেষ্টাতেই দিল্লিতে গা ঢাকা দেয় শানু ৷ সেখান থেকেই পুলিশে হাতে আসেন সাম্বিয়ার বন্ধু শানু ৷ তবে শানুর পরিবারের লোকজন জানান, ‘গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছে শানু ৷’ বিশেষ পুলিশ টিমের সাহায্যে শানুকে আনা হচ্ছে কলকাতায় ৷
advertisement
Location :
First Published :
Jan 18, 2016 2:57 PM IST
