দেশের অন্যতম বড় প্রি-স্কুল চেন ‘কিডজি’ আয়োজন করেছে ‘Rhyme & Rhythm’ নামে একটি প্রতিযোগিতার ৷ যেখানে ২ থেকে ৬ বছর বয়সের শিশুরা অংশগ্রহণ করবে একটি ছড়া বলার প্রতিযোগিতায় ৷
#কলকাতা: শহরে সবে জাঁকিয়ে বসেছে শীত ৷ স্কুলগুলিতে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান থেকে শুরু করে আরও নানাধরণের অনুষ্ঠান শুরু ৷ এককথায় শিশুদের জন্যও ডিসেম্বর মাসটা ‘Carnival Month’ ৷ দেশের অন্যতম বড় প্রি-স্কুল চেন ‘কিডজি’ আয়োজন করেছে ‘Rhyme & Rhythm’ নামে একটি প্রতিযোগিতার ৷ যেখানে ২ থেকে ৬ বছর বয়সের শিশুরা অংশগ্রহণ করবে একটি ছড়া বলার প্রতিযোগিতায় ৷ কলকাতা ছাড়াও পাটনা, ভুবনেশ্বর, পুর্নিয় এবং ঘাটশিলা এই পাঁচটি শহরে হবে এই প্রতিযোগিতা ৷ প্রত্যেক শহর থেকে বাছাই করা শিশুরা উঠবে ফাইনালে ৷ যা হওয়ার কথা কলকাতাতেই ৷ বুধবার ১৬ তারিখ শুরু হওয়া এই ছড়া বলার প্রতিযোগিতা চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত ৷