TRENDING:

যাদবপুরে ছাত্র ধর্মঘটের সম্ভাবনা,শিক্ষা সচিবকে রিপোর্ট পাঠাচ্ছে কর্তৃপক্ষ

Last Updated:

গত দু’দিনের মতো বৃহস্পতিবারও উত্তপ্ত যাদবপুরের পরিস্থিতি ৷ বুধবার বিকেলে SFI ও FAS-এর পোস্টার ছেঁড়া ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ে ৷ পোস্টার ছেঁড়ার ইস্যুতে জেইউতে ছাত্র ধর্মঘটের ডাক দিল পড়ুয়াদের একাংশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত দু’দিনের মতো বৃহস্পতিবারও উত্তপ্ত যাদবপুরের পরিস্থিতি ৷ বুধবার বিকেলে SFI ও FAS-এর পোস্টার ছেঁড়া ঘিরে নতুন করে উত্তেজনার পারদ চড়ে ৷ পোস্টার ছেঁড়া, JNUয়ের ঘটনা, কানহাইয়া কুমারের উপর আক্রমনের মতো একাধিক ইস্যুতে জেইউতে ছাত্র ধর্মঘটের ডাক দিল পড়ুয়াদের একাংশ ৷
advertisement

তবে ছাত্র ধর্মঘট না অবস্থান বিক্ষোভ? সিদ্ধান্ত নিতে বেলা ১০টায় ক্যাম্পাসের চার নম্বর গেটে মিটিং ডেকেছে যাদবপুরের পড়ুয়ারা ৷ এই চার নম্বর গেটেই বুধবার সবচেয়ে বেশি উত্তেজনা দেখা গিয়েছিল ৷ এদিন ক্যাম্পাসেই মানববন্ধনের পরিকল্পনাও রয়েছে JU পড়ুয়াদের ৷ বুধবার বিকেলে যাদবপুর ক্যাম্পাসে ঢুকে SFI ও FAS-এর লাগানো পোস্টার গুলি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে ABVP সদস্যদের বিরুদ্ধে ৷ পোস্টার ছেঁড়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পড়ুয়ারা ৷

advertisement

অন্যদিকে,বৃহস্পতিবার যাদবপুরে পঠনপাঠন স্বাভাবিক রাখতে ছাত্রদের সঙ্গে বৈঠকে বসবেন সহ উপাচার্য ও রেজিস্ট্রার ৷ এদিনই, মঙ্গলবারের ঘটনা জানিয়ে শিক্ষাসচিবকে রিপোর্ট পাঠাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রিপোর্টে দেশবিরোধী স্লোগানের কথা উল্লেখ করা হয়েছে ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সুরঞ্জন দাশ জানান, ‘রাজ্যপালের চিঠি পেয়েছি৷ ঘটনা নিয়ে আলোচনা করব রাজ্যপালের সঙ্গে ৷ আজ কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷’ রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক শেষ বললেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে যাদবপুর প্রসঙ্গ এড়িয়ে গেলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ৷ যাদবপুর নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে রাজ্যপাল উত্তরে জানান, ‘এই সময় কোনও মন্তব্য নয় ৷ ’

বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে ছাত্র ধর্মঘটের সম্ভাবনা,শিক্ষা সচিবকে রিপোর্ট পাঠাচ্ছে কর্তৃপক্ষ