#কলকাতা: এবার চট জলদি কলকাতা-বারুইপুর ৷ এতদিনের লম্বা যাত্রাপথকে শর্টকাট করতে শহর পেল আরেকটি নতুন ফ্লাইওভার ৷ কামালগাছি উড়ালপুল৷ বুধবার পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্বোধন করলেন এই নতুন উড়ালপুল ৷ তবে শুধু উড়ালপুলই নয়, বারুইপুর অবধি ই এম বাইপাস সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম ৷ সেই পরিকল্পনা অনুযায়ীই চলছে প্রাথমিক কাজ ৷