আলু-পটল-বেগুন-উচ্ছে বা হরেকরকমের তাজা সবজি। স্বাস্থ্যকরও বটে। বাজারে গিয়ে চোখ টানে বিভিন্ন টাটকা সবজি। কিন্তু সেই সবজিতেই মিশছে বিষ। উজ্জ্বল দেখাতে মেশানো হচ্ছে রাসায়নিক রং। গোপন সূত্রে খবর পেয়ে টিটাগড়ের তালপুকুর বাজারে হানা দেয় বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। গ্রেফতার করা হয় এক মহিলা-সহ তিন বিক্রেতাকে। পালিয়ে যান কয়েকজন।
বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে রং করা সবজিই কেনেন তাঁরা।
advertisement
কোথায় সবজিতে রাসায়নিক মেশানো হচ্ছে, ধৃতদের জেরা করে তা জানতে চাইছে পুলিশ। চক্রের মূল পান্ডাকে খুঁজছে পুলিশ। উদ্ধার করা হয়েছে কয়েক কেজি রং করা সবজিও।
Location :
First Published :
Aug 27, 2017 5:09 PM IST
