TRENDING:

‘আপনার বাড়িতেই আগুন লাগিয়ে দেব’, মুখ্যমন্ত্রীর বাড়ি পোড়ানোর হুমকি দিলীপ ঘোষের

Last Updated:

প্রথমে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আর এবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার দু’জনেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#খড়গপুর: প্রথমে বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় আর এবার বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুক্রবার দু’জনেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷
advertisement

খড়গপুরের মালঞ্চতে বিজেপির জনসভায় মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বললেন, ‘১ সেকেন্ডে গ্রেফতার করবেন বলেছিলেন মুখ্যমন্ত্রী ৷ দম থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখুন ৷ দার্জিলিঙে কী আগুন দেখেছেন? আপনার বাড়িতেই আগুন লাগিয়ে দেব ৷ ’

অন্যদিকে এদিন পশ্চিমবঙ্গে চলতে থাকা হিংসা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ৷ শুক্রবার বাংলার বাইরে থাকা তৃণমূল কংগ্রেসের সদস্য ও কংগ্রেসের যারা মমতাকে সমর্থন করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন ,‘মুখ্যমন্ত্রীর আতিথেয়তা ছাড়া মা, বোন, দিদি বা বউদিকে পশ্চিমবঙ্গে পাঠান ৷ ১৫ দিনের মধ্যে ধর্ষিত না হলে আমায় বলবেন ৷ আমার বলা কথা আমি ফিরিয়ে নেব৷ ’

advertisement

বাংলার পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, এই রাজ্যে গণতন্ত্রের মৃত্যু হয়েছে ৷ তার অভিযোগ, ‘কোনও সরকারি কর্মচারী তাদের কাজ করেন না ৷ যদি কারোর কোনও সোর্স না থাকে তাহলে তাদের কাজ করা হয় না ৷’

পশ্চিমবঙ্গে এখন হিংসা ও অশান্তির রাজ্য হয়ে উঠেছে ৷ প্রতিদিন গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড় জ্বলছে তো অন্যদিকে গুজবের জেরে অশান্তি ছড়িয়েছে বসিরহাটে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

রূপা জানান, এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মহিলারা একদম সুরক্ষিত নন ৷ মুখ্যমন্ত্রীর ছত্রছায়া না থাকলে ১৫ দিনের মধ্যে ধর্ষিত হতে হবে মহিলাদের ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘আপনার বাড়িতেই আগুন লাগিয়ে দেব’, মুখ্যমন্ত্রীর বাড়ি পোড়ানোর হুমকি দিলীপ ঘোষের