বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ৷ আর এই নিম্নচাপের জেরেই রবিবার বৃষ্টি হতে পারে কলকাতায় ৷ এই নিম্নচাপের জেরেই রবিবার সকাল থেকে মেঘলা থাকবে শহরের আকাশ ৷
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছে থাকবে ৷
অন্যদিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় আন্দামান দ্বীপপূঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজকের মধ্যে নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরিত হতে পারে। উত্তর-উত্তরপূর্বের দিকে এগিয়ে আগামীকাল ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে মায়ানমার উপকূলে। আগামী ৪৮ ঘন্টায় মত্সজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
Location :
First Published :
Apr 16, 2017 9:30 AM IST
