TRENDING:

Kolkata Police and Bangladeshi: বাংলাদেশি অনুপ্রবেশকারী কাণ্ডে কলকাতা পুলিশের মোক্ষম মোচড়, আদালতে যা জানাল

Last Updated:

Kolkata Police and Bangladeshi: বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ ও তাকে আশ্রয় দেওয়া জাফর শেখকে আরও জেরা করতে হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ. তদন্তে উত্তর ২৪ পরগনার একটি চক্রের হদিশ মিলেছে যারা ভুয়ো পরিচয় পত্র তৈরি করে৷

advertisement
কলকাতা: বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখ ও তাকে এদেশে আশ্রয় দেওয়ার অভিযোগে ধৃত জাফর শেখকে আরও জেরার প্রয়োজন, সংশোধনাগারে গিয়ে জেরা করতে হবে। আদালতে জানাল কলকাতা পুলিশ৷
বাংলাদেশি কান্ডে ধৃতদের আরও কিছুদিনের হেফাজতে চাইল কলকাতা পুলিশ- Photo- Representative (AI)
বাংলাদেশি কান্ডে ধৃতদের আরও কিছুদিনের হেফাজতে চাইল কলকাতা পুলিশ- Photo- Representative (AI)
advertisement

পুলিশ হেফাজতের মেয়াদ শেষে আজ আজাদ ও জাফরকে আলিপুর আদালতে পেশ করা হয়েছে, ১৪ দিনের জেল হেফাজতের আবেদন পুলিশের৷  তদন্তে উত্তর ২৪ পরগনার একটি চক্রের হদিশ মিলেছে, যারা অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ তৈরি করে তাদের জন‍্য ভুয়ো পরিচয় পত্র তৈরি করে৷

আরও পড়ুন – Indian Railways: রোজ সকাল-সন্ধ্যা অফিস টাইমে ঝুলে ঝুলে যাওয়া, লোকাল ট্রেনের যাত্রীদের জন্য ধাঁসু গুড নিউজ, দেদার বাড়ল ট্রেনের সংখ্যা

advertisement

সেই চক্রের সদস‍্যদের ধরতেই আজাদ ও জাফরকে জেলে গিয়ে জেরা করা প্রয়োজন এমনটাই জানিয়েছে তদন্তকারী কলকাতা পুলিশ৷  ইতিমধ‍্যে সন্দেশখালির এক ব‍্যক্তির নামও উঠে এসেছে তদন্তে৷  সেই আজাদের নথি তৈরি করে দিয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

যদিও এখনও সেই ব্যক্তির খোঁজ পায়নি কলকাতা পুলিশের তদন্তকারী অফিসাররা৷  আজাদ ও জাফর ধরা পড়ার পর গা ঢাকা দিয়েছে ওই ব‍্যক্তি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Police and Bangladeshi: বাংলাদেশি অনুপ্রবেশকারী কাণ্ডে কলকাতা পুলিশের মোক্ষম মোচড়, আদালতে যা জানাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল