মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, এইদিন বেলা সাড়ে ১২টা নাগাদ গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধীর দুই স্টেশনের মাঝে লাইনে সমস্যা ধরা পড়ে। ফলে আপ এবং ডাউনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে মেট্রো। এরপরে কামরা খালি করে দেওয়ার কথা ঘোষণা করেন কর্তৃপক্ষ।
আরও পড়ুন: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
advertisement
নিত্যযাত্রীদের দাবি, দুপুর দেড়টা নাগাদ দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এছাড়াও দমদম থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যেও মেট্রো চলাচল করছে বলে জানানো হয়। দমদম থেকে ময়দান পর্যন্ত মেটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Oct 15, 2025 2:11 PM IST
