প্রসঙ্গত, গত মে মাসে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের পাশে এক মহিলার অর্ধদগ্ধ দেহ উদ্ধার করেছিল ময়দান থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার দেহে পচন ধরে গিয়েছিল। পাশাপাশি দেহের কিছু অংশ পুড়েও গিয়েছিল। পুলিশ জানতে পারে, দিন দুয়েক আগেই ওই মহিলার মৃত্যু হয়েছিল। লাশ ফেলে যাওয়া হয়েছিল ময়দানে।
advertisement
কিছুদিন পরপর ময়দান চত্ত্বর থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় পুলিশি নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই ব্যক্তি কে, তা জানা সম্ভব হলে এই মৃত্যুরহস্যের কিনাড়া করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2024 9:08 AM IST
