জানা গিয়েছে, এবছর ছোট বড় মিলিয়ে ১০০০টি প্রকাশনী থাকবে বইমেলায়। থিম দেশ হতে চলেছে আর্জেন্টিনা৷ বইমেলায় মোট ৯ টি তোরণ তৈরি হবে৷ যার মধ্যে দু’টি হবে আর্জেন্টিনার স্থাপত্যের আদলে তৈরি। হাওড়া থেকে মেট্রোর ব্যবস্থা সল্টলেক পর্যন্ত শুরু হওয়ার কারণে এবছর আরও মানুষ আসবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
বইমেলার কারণে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ৷ বইমেলার ভিড় সামলাতে এমনিতেই ওই রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালানো হয়ে থাকে৷ এবছর হাওড়া ময়দান- সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাওয়ায় বইপ্রেমী মানুষদের বাড়তি সুবিধা হবে বলে মনে করা হচ্ছে৷ বইমেলা চলাকালীন ছুটির দিনেও বাড়তি মেট্রো চলবে৷ বইমেলা প্রাঙ্গণে মেট্রোর একটি বুথ থাকবে যা দিয়ে ইউপিআই করে মেট্রো টিকিট কাটতে পারবেন সাধারণ মানুষ৷ হাওড়া, শিয়ালদহ থেকে সরাসরি মেট্রো করে করুণাময়ীর মেলা প্রাঙ্গণে চলে আসতে পারবেন মানুষ৷ বইমেলার শেষ দিন হতে চলেছে আগামী ৩ ফেব্রুয়ারি।
