TRENDING:

CBSE Exam: আজ থেকে ছিল পরীক্ষা...পড়ার ঘরেই সব শেষ! CBSE পরীক্ষার্থীর দেহ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য

Last Updated:

CBSE Class 10 and 12 Board Exams: কলকাতার হরিদেবপুর থানা এলাকায় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য৷ গত রবিবার রাতে নিজের পড়ার ঘরেই ছিল ছাত্রী৷ সোমবার সকালেও ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় পরিবারের৷ পরে বাবা-মা ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে৷ এরপর বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমীর মণ্ডল, কলকাতা: হরিদেবপুর থানা এলাকায় CBSE পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু গতকাল, সোমবার বাড়ির পড়ার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, মৃত ছাত্রীর আজ থেকে সিবিএসসি পরীক্ষা শুরু কথা ছিল। গত রবিবার রাতে নিজের পড়ার ঘরেই ছিল ছাত্রী৷ সোমবার সকালেও ঘর থেকে না বেরোনোয় সন্দেহ হয় পরিবারের৷ পরে বাবা-মা ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে৷
আজ থেকে ছিল পরীক্ষা...পড়ার ঘরেই সব শেষ! CBSC পরীক্ষার্থীর দেহ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য   Representative Image
আজ থেকে ছিল পরীক্ষা...পড়ার ঘরেই সব শেষ! CBSC পরীক্ষার্থীর দেহ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য Representative Image
advertisement

এরপর বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আজ, মঙ্গলবার বিদ্যাসাগর হাসপাতাল থেকে ময়নতদন্তের জন্য দেহ পাঠান হয়৷ পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে, মৃত কিশোরীর নার্ভের সমস্যা ছিল৷ পাশাপাশি অঙ্কতে ভাল ছিল না ছাত্রী৷ ঠিক কী কারণে এই ঘটনা ঘটাল তা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ।

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

advertisement

প্রসঙ্গত, মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। দশম শ্রেণিতে বছরে দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। ২০২৬ থেকে সিবিএসই এই নিয়ম চালু করতে চলেছে। ১৫ মে থেকে দশমের দ্বিতীয় পর্বের পরীক্ষা দিতে পারবেন পড়ুয়ারা। তবে, সেই সুযোগ সকলে পাবে না।

প্রথম পর্বের পরীক্ষাটি সকলকে দিতেই হবে। তবে, দ্বিতীয় পর্বটি ‘ইম্প্রুভমেন্ট এগজাম’ হিসাবে দেওয়ার সুযোগ থাকছে। অর্থাৎ এই পরীক্ষা দিয়ে পড়ুয়ারা আরও ভাল ফল করতে পারবে। তবে, প্রথম পর্বে উত্তীর্ণেরা যে কোনও তিনটি বিষয়ে ওই পরীক্ষা দিতে পারবে। কিন্তু যাঁরা প্রথম পর্বে তিনটি বা তার বেশি সংখ্যক বিষয়ে পরীক্ষা দেবেন না, তাঁরা দ্বিতীয় পর্বে বসার অনুমতি পাবে না।

advertisement

আরও পড়ুন: ‘অ্যাক্সিডেন্ট নয়, এটা অপরাধ’! মর্মান্তিক মৃত্যু ২৩-এর যুবকের, দ্বারকার দুর্ঘটনায় কাঁদতে কাঁদতে বড় অভিযোগ তুললেন শোকস্তব্ধ মা

দশম শ্রেণির বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের প্রশ্ন একাধিক বিভাগের অধীনে সাজান থাকবে। বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম বিভাগে জীববিজ্ঞান, দ্বিতীয় বিভাগে রসায়ন এবং তৃতীয় ও শেষ বিভাগে পদার্থবিদ্যা বিষয়ের প্রশ্ন থাকবে। সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে মোট চারটি বিভাগ থাকছে। প্রথম বিভাগে ইতিহাস, দ্বিতীয় বিভাগে ভূগোল, তৃতীয় বিভাগে রাষ্ট্রবিজ্ঞান এবং চতুর্থ ও শেষ বিভাগে অর্থনীতির প্রশ্ন থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))

বাংলা খবর/ খবর/কলকাতা/
CBSE Exam: আজ থেকে ছিল পরীক্ষা...পড়ার ঘরেই সব শেষ! CBSE পরীক্ষার্থীর দেহ উদ্ধার, হরিদেবপুরে চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল