সোমবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ বাবুঘাট বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। ধৃতদের নাম আয়ুষ কুমার ঝা ও পিয়ুষ গুপ্ত। তাদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
advertisement
জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা স্বীকার করে যে, তারা আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে ওই এলাকায় এসেছিল। জানা যায়, এই দুই অভিযুক্ত সম্প্রতি মুচিপাড়া থানা এলাকায় ঘটে যাওয়া একটি গুলিচালনার ঘটনায়ও জড়িত। ইতিমধ্যে, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 02, 2025 6:10 PM IST
