জানা গিয়েছে পরিবারের লোকের সঙ্গে স্কুলে যাচ্ছিল সেই সময় বাচ্চাটি হাত ছিঁটকে চলে যায় এবং রাস্তার উপরে চলন্ত ট্যাক্সি এসে তাকে ধাক্কা মারে ওই পড়ুয়াকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঠাকুরপুকুর কস্তুরী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তারপর স্থানান্তরিত করা হয় এসএসকেএম এ। হাসপাতাল থেকে হাসপাতাল নিয়ে ছোটেন ওই ড্রাইভার।
advertisement
ট্যাক্সির ড্রাইভার বাচ্চাটিকে নিয়ে যায় হাসপাতালে৷ বাচ্চাটির সিটি স্ক্যান করে দেখা হবে, মস্তিষ্কে কোনও রক্তপাত হয়েছে কি না? বর্তমানে বাচ্চাটি হাসপাতালে স্বাভাবিক ভাবেই কথা বলছে৷ তবে কিছু সময় অবজার্ভেশনে রাখতে চাইছেন ডাক্তাররা। সব কিছু ঠিক থাকলে বাচ্চাটিকে ছেড়ে দেওয়া হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 08, 2023 3:36 PM IST
