TRENDING:

ISL-র ফাইনালে মুখোমুখি সচিন-সৌরভ

Last Updated:

বুধবার দিল্লি ডায়নামোজকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালের উঠল কেরালা ব্লাস্টার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ISL-র ফাইনালে মুখোমুখি সচিন-সৌরভ। বুধবার দিল্লি ডায়নামোজকে ট্রাইবেকারে হারিয়ে ফাইনালের উঠল কেরালা ব্লাস্টার্স। আগামী রবিবার কোচিতে ফাইনালে  মুখোমুখি হতে চলেছে ATK ও কেরালা ব্লাস্টার্সে ৷
advertisement

ফাইনালে ওঠার পর থেকেই এটিকে নিয়ে উচ্ছ্বসিত মহারাজ ৷ বুধবারই মোলিনার পরিকল্পনার প্রশংসা করে তিনি বলেছেন, ‘মোলিনার পরিকল্পনা দেখে অবাক হই ৷ তবে সাফল্য এসেছে এতেই খুশি ৷ ফাইনালে ওঠায় আমি দারুণ খুশি ৷ ফাইনাল দেখতে অবশ্যই যাব ৷ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী ৷ ফাইনালে যে কোনও দল উঠলেই খুশি ৷ মারামারি খেলারই অঙ্গ ৷’

advertisement

তিন বারের মধ্যে দু’বারের ফাইনালিস্ট কলকাতা। এরপর এই দল নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। এদিন সমালোচকদেরও জবাব দিয়েছেন সৌরভ। একইসঙ্গে হুঙ্কার ফাইনালে সচিনকে পেলে, আবার হারাবেন।

আঠেরো ডিসেম্বর তিনের আইএসএলের ফাইনাল। কোচিতে ওই দিন হাজির থাকবেন সৌরভ। সঙ্গে থাকতে বলছেন গোটা কলকাতাকে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

প্রাক্তনদের মতো এটিকের অন্দরে জারি হয়ে গেছে সতর্কতা। একইসঙ্গে হোসে মোলিনা তাঁর উইনিং কম্বিনেশনে কোনও বদল আনেন কি না সেদিকেও তাকিয়ে ফুটবল মহল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ISL-র ফাইনালে মুখোমুখি সচিন-সৌরভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল