মনোজিতের নির্দেশেই বন্ধ করে দেওয়া হয়েছিল রেজিস্ট্রার মেইনটেইন। রেজিস্ট্রার মেইনটেইন নিয়ে আগে একাধিকবার নিরাপত্তারক্ষীদের শাসিয়ে ছিলেন মনোজিৎ। জেরায় দাবি পিনাকীর যে, যখন তখন বাইরের লোকজন নিয়ে হাজির হতেন কলেজে, ইউনিয়ন রুমে বসত আড্ডার আসর। এই আসর চালাতেই মনোজিতের নির্দেশে বন্ধ হয়েছিল রেজিস্ট্রার বুকে অতিথিদের পরিচয় লেখার পাঠ।
advertisement
অন্যদিকে, আজ বৃহস্পতিবার অফিসিয়াল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কেস হাতে নিল। ডিডি একটা সিট করবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে। উইমেন গ্রিভান্স সেলের অফিসার তদন্তকারী অফিসার হচ্ছেন। থানায় যে সিট কাজ করছিল তাদের কয়েকজন থাকবে টিমে। সাইবারের অফিসারও থাকবে টিমে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 03, 2025 7:03 PM IST
