রবিবার প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় জ্যোতিপ্রিয় মল্লিককে। রাতের বেলা যাওয়ায় তার সঙ্গে দেখা হয়নি বাকি বন্দিদের। তবে একই সেলে যে ‘বালু’ আসছেন তা আগেই জেনেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন পর সাক্ষাতে জ্যোতিপ্রিয় মল্লিককে, পার্থ চট্টোপাধ্যায় বড় দাদার মতোই দেন সুস্থ হওয়ার পরামর্শ।
প্রসঙ্গত, অসুস্থ রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক। জেলে তার সেলে মাটিতেই কম্বল পেতে শুচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। একজন রক্ষী সর্বক্ষণ নজরদারি করছেন তাঁর উপর। প্রেসিডেন্সি জেলের চিকিৎসক তাঁকে পরীক্ষা করছেন।
advertisement
এদিন রাজ্য মন্ত্রীসভার একসময়ের সতীর্থকে দেখতে পেয়ে পার্থ চট্টোপাধ্যায় তাঁর দ্রুত শারীরিক আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত পাশেই পয়লা বাইশ সেলে রয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেস বিধায়ক মাণিক ভট্টাচার্য ও জীবন কৃষ্ণ সাহা।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 14, 2023 10:23 AM IST
