প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসাক্ষেত্রে অচলাবস্থা চলার পর অবশেষে স্বাভাবিক হতে চলেছে সরকারি হাসপাতালের পরিষেবা ৷ ১০ জুন রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ডাক্তারদের মারধর করেন রোগীর আত্মীয়-পরিজনরা। তাতেই গুরুতর আহত হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সপ্তাহব্যপী অচলাবস্থার সূত্রপাত এখান থেকেই। সিসিটিভি ফুটেজ দেখে চিকিৎসকদের মারধরে পাঁচজনকে গ্রেফতার করে এন্টালি থানার পুলিশ। তবে তাতে আন্দোলনের তীব্রতা তো কমেইনি, উল্টে গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। টানা সাত দিনের চাপানউতোর, ক্ষোভ-বিক্ষোভ, অভিযোগ-পালটা অভিযোগ - দূরে সরিয়ে অবশেষে সমাধানের খোঁজ।
advertisement
Location :
First Published :
Jun 17, 2019 8:35 PM IST
