TRENDING:

Jawhar Sircar Controversy: ফের তৈরি হল নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, জায়গা পেলেন জহর! তৃণমূলের কৌশলে জল্পনা

Last Updated:

তৃণমূলের রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল৷ সাংসদ হওয়ায় সেই গ্রুপের সদস্য ছিলেন জহর সরকারও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিতর্কের মধ্যেই ফের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তাতে যুক্ত করা হল জহর সরকারকে৷ আজই তৃণমূলের রাজ্যসভার সাংসদদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হয় জহরকে৷
জহরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল৷
জহরকে নিয়ে অস্বস্তিতে তৃণমূল৷
advertisement

এই খবর প্রকাশ্যে আসতেই জহর তৃণমূল নেতৃত্বের রোষে পড়েছেন বলে জল্পনা ছড়ায়৷ কারণ কয়েকদিন আগেই দলের নেতাদের একাংশের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ জহর৷ এর পরেই তাঁর বিরুদ্ধে দলের অন্দরে ক্ষোভ তৈরি হয়৷ দল যে তাঁর মন্তব্য ভাল ভাবে নেয়নি, তা জানিয়ে সাংসদকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায়৷

advertisement

তৃণমূলের রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল৷ সাংসদ হওয়ায় সেই গ্রুপের সদস্য ছিলেন জহর সরকারও৷ ওই গ্রুপের নাম ছিল এআইটিসি আরএস এমপি৷ কিন্তু সাম্প্রতিক বিতর্কের পরই আজ সকালে ওই গ্রুপ থেকে জহর সরকারকে বাদ দিয়ে দেওয়া হয়৷

আরও পড়ুন: 'গুরুত্বহীন মন্তব্য, কড়া ব্যবস্থা নেবে দিল্লি নেতৃত্ব', অনুপমকে একহাত নিলেন সুকান্ত

advertisement

জহর সরকার দুর্নীতি নিয়ে সরব হওার কারণেই তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ পড়তে হয়েছে বলে জল্পনা ছড়ায়৷ এর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার সাংসদদের নিয়ে ফের নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়৷ নতুন গ্রুপের নাম দেওয়া হয়েছে এআইটিসি এমপি রাজ্যসভা৷ গ্রুপ তৈরির পর তাতে যোগ করানো হয় জহর সরকারের মোবাইল নম্বরও৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে জহর বলেছিলেন, 'এক পাশ পচা শরীর নিয়ে ২০২৪-এ বিজেপি-র মোকাবিলা করা কঠিন হবে তৃণমূলের পক্ষে৷' প্রসার ভারতীর প্রাক্তন সিইও-র নিশানায় ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত দলের নেতারা৷ এর পরেই জহর সরকারকে সাংসদ পদ ছেড়ে দেওয়ার 'পরামর্শ' দিয়েছিলেন সৌগত রায়, তাপস রায়ের মতো তৃণমূল নেতারা৷ জহর সরকার অবশ্য জানিয়েছিলেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি সাংসদ পদে ইস্তফা দিতে তৈরি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Jawhar Sircar Controversy: ফের তৈরি হল নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ, জায়গা পেলেন জহর! তৃণমূলের কৌশলে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল