TRENDING:

এখনও মেলেনি কমিশনের স্বীকৃতি, ধার করা নাম- প্রতীকে লড়ছেন আইএসএফ প্রার্থীরা

Last Updated:

প্রচারে থাকলেও আসলে সরকারি ভাবে এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ নামে কোনও দলই লড়ছে না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সংযুক্ত মোর্চায় বাম- কংগ্রেসের শরিক হয়ে ভোটে লড়ছে আইএসএফ৷ তাদের প্রতীক খাম৷ কিন্তু আদতে এই প্রতীক আইএসএফ-এর ধার করা৷ আসলে এই খাম প্রতীকটি বিহারের রাষ্ট্রীয় েসকুলার মজলিস পার্টির৷ তাদের নামেই এই চিহ্ন নথিভুক্ত রয়েছে নির্বাচন কমিশনে৷ ফলে আইএসএফ প্রার্থীরাও এই রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নামেই নির্বাচন কমিশনে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন৷
advertisement

আসলে রাজনৈতিক দল হিসেবে এখনও নির্বাচন কমিশনের স্বীকৃতি পায়নি আইএসএফ৷ ফলে বাধ্য হয়েই নির্বাচনে লড়তে অন্য দলের নাম প্রতীক ধার করতে হচ্ছে তাদের৷ সবমিলিয়ে যা দাঁড়াচ্ছে, প্রচারে থাকলেও আসলে সরকারি ভাবে এবারের বিধানসভা নির্বাচনে আইএসএফ নামে কোনও দলই লড়ছে না৷

কিন্তু কেন রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি? আইএসএফ মেনে নিচ্ছেন দল গঠনের পর নির্বাচন কমিশনে নাম নথিভুক্ত করিয়ে প্রতীক জোগাড় করার সময় পাননি তারা৷ আর সেই কারণেই মূলত বিহারের দল রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির নাম-প্রতীকে লড়াই করছেন আইএসএফ প্রার্থীরা৷ আইএসএফ-এর রাজ্য সভাপতি সিমুল সোরেন বলেন, 'সচেতন ভাবেই আমাদের দলের নাম রাখা হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট৷ আমাদের সঙ্গে আরও কয়েকটি ছোট দলের জোট রয়েছে৷ তাদের মধ্যে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টিও রয়েছে৷ জানুয়ারি মাসে আমাদের দল গঠনের ঘোষণা হয়৷ তার পর এত কম সময়ের মধ্যে প্রতীক জোগাড় করা সম্ভব হয়নি৷ সেই কারণেই রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির প্রতীক খাম চিহ্ন নিয়েই আমাদের প্রার্থীরা সর্বত্র লড়বেন৷' আইএসএফ-এর রাজ্য সভাপতির দাবি, বিষয়টি বাম-কংগ্রেস নেতারাও জানেন৷ আইএসএফ-এর এই নেতা জানিয়েছেন, সংবিধান বাঁচাও পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার মতো কয়েকটি ছোট দলও তাদের সঙ্গে রয়েছে৷

advertisement

রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টির নামেই মনোনয়ন জমা দিয়েছেন চন্দ্রকোণার আইএসএফ প্রার্থী গৌরাঙ্গ দাস৷ 

এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নির্বাচনে আইএসএফ-এর অন্যতম শরিক দল কংগ্রেসের নেতা আব্দুল মান্নান বললেন, 'ওরা আমাদের বলেছিল খাম প্রতীকে লড়বে৷ এটা ওদের কোনও একটা শরিক দলের প্রতীক৷' কিন্তু এতে ভোটাররা বিভ্রান্ত হবেন না? তা অবশ্য মানতে নারাজ প্রবীণ কংগ্রেস নেতা৷ তাঁর দাবি প্রতীক দেখেই মানুষ ভোট দেবেন৷ ফলে বিভ্রান্ত হওয়ার প্রশ্ন নেই৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

এখনও পর্যন্ত আইএসএফ ২০টি মতো কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে নির্বাচন রয়েছে, তার মধ্যে চন্দ্রকোণা, মহিষাদলের মতো কেন্দ্রগুলিতে মনোনয়নও জমা দিতে শুরু করেছেন আইএসএফ প্রার্থীরা৷ সেখানও দেখা যাচ্ছে বিহারের এই সেকুলার মজলিশ পার্টির নামেই মনোনয়ন জমা দিয়েছেন আব্বাস সিদ্দিকির দলের প্রার্থীরা৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
এখনও মেলেনি কমিশনের স্বীকৃতি, ধার করা নাম- প্রতীকে লড়ছেন আইএসএফ প্রার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল