TRENDING:

মরা মুরগি নিয়ে সতর্ক রেল, শিয়ালদহতে তল্লাশি চালাল আইআরসিটিসি

Last Updated:

দমদমে মরা মুরগির কারবার প্রকাশ্যে আসতেই সতর্ক রেল। যাত্রীদের পাতে যাতে কোনও অবস্থাতেই পচা মাংস না পৌঁছয়, তা নিশ্চিত করতে চলছে অভিযান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  দমদমে মরা মুরগির কারবার প্রকাশ্যে আসতেই সতর্ক রেল। যাত্রীদের পাতে যাতে কোনও অবস্থাতেই পচা মাংস না পৌঁছয়, তা নিশ্চিত করতে চলছে অভিযান। তল্লাশি চালান হয়েছে আইআরসিটিসি ৷ তবে, মরা মুরগির কারবারের কোনও হদিশ মেলেনি ৷
advertisement

রেলে খাবার পরিবেশনের দায়িত্বে রয়েছে আইআরসিটিসি। শিয়ালদাহ স্টেশনের বেস কিচেনের পাশাপাশি রেলের সমস্ত খাবারের দোকানই ঘুরে দেখছেন আইআরসিটিসির প্রতিনিধিরা। তাদের সঙ্গে রয়েছেন রেলের অন্য আধিকারিকরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ার আবহাওয়ায় নাটকীয় পরিবর্তন! কাঁচা সবজি-আলু চাষে ক্ষতির আশঙ্কা
আরও দেখুন

তবে, এখনও অবধি এই অভিযানে পচা মাংসের হদিশ মেলেনি বলে জানা গিয়েছে । কর্তৃপক্ষের দাবি, রেলযাত্রীদের জন্য টাটকা মুরগির মাংসই রান্না করা হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে কাঁচা মাংসের নমুনাও সংগ্রহ করছেন পর্যবেক্ষকরা। মাংসে কোনও রাসায়নিক মেশানো হয়েছে কিনা, তা জানতে ওই নমুনা পরীক্ষা করে দেখা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
মরা মুরগি নিয়ে সতর্ক রেল, শিয়ালদহতে তল্লাশি চালাল আইআরসিটিসি