TRENDING:

Indigo Update: কলকাতা বিমানবন্দরেও বিপর্যস্ত ইন্ডিগো-র পরিষেবা! বাতিল দশটি উড়ান, দেরিতে উড়ল ৪৯টি, যাত্রীদের পরামর্শ সংস্থার

Last Updated:

দিল্লি, মুম্বইয়ের মতো দেশের অন্যান্য বড় বিমানবন্দরগুলিতেও ইন্ডিগোর পরিষেবা ভেঙে পড়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দেশজুড়ে ইন্ডিগো বিভ্রাটের জের পড়ল কলকাতা বিমানবন্দরেও৷ কলকাতা থেকে ইন্ডিগো-র ৫টি বিমান আজ বাতিল করা হয়েছে৷ কলকাতায় আসার কথা ছিল, সংস্থার এমন পাঁচটি বিমানও বাতিল হয়েছে৷ এ ছাড়াও কলকাতাগামী ইন্ডিগো-র বহু বিমান যেমন দেরিতে পৌঁছেছে, কলকাতা থেকে উড়ে যাওয়া সংস্থার একাধিক বিমান নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে উড়েছে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গতকাল রাত থেকেই দেশ জুড়ে ইন্ডিগো-র পরিষেবায় বিভ্রাট শুরু হয়৷ সেই সমস্যা আজ আরও বড় আকার নেয়৷ এ দিন সন্ধে পর্যন্ত গোটা দেশ জুড়ে বিভিন্ন বিমানবন্দর থেকে ইন্ডিগো-র একের পর এক বিমান বাতিল হতে থাকে৷ সন্ধের মধ্যে বাতিল হওয়া বিমানের সংস্থা একশো ছাড়িয়ে যায়৷ বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন হাজার হাজার যাত্রী৷

advertisement

কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সন্ধে পর্যন্ত কলকাতায় আসার কথা ছিল ইন্ডিগো-র এমন ৩৬টি উড়ান দেরিতে অবতরণ করেছে৷ আবার কলকাতা থেকে দেরিতে উড়ছে সংস্থার ৪৯টি বিমান৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, মূলত পাইলট সহ কর্মী সঙ্কটের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করে বিকল্প উড়ান অথবা টিকিটের মূল্য ফেরত দেওয়ার কথা জানিয়েছে সংস্থা৷ বিমানবন্দরে রওনা দেওয়ার আগে উড়ান কখন ছাড়বে তার সর্বশেষ আপডেট দেখে বেরনোর জন্য যাত্রীদের অনুরোধ করেছে সংস্থা৷ পরিষেবা স্বাভাবিক হতে কতক্ষণ বা কতদিন সময় লাগবে, সংস্থার পক্ষ থেকে তাও জানানো সম্ভব হয়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Indigo Update: কলকাতা বিমানবন্দরেও বিপর্যস্ত ইন্ডিগো-র পরিষেবা! বাতিল দশটি উড়ান, দেরিতে উড়ল ৪৯টি, যাত্রীদের পরামর্শ সংস্থার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল