ব্রহ্মপুত্র নদীর উপর বিশ্বের সবথেকে বড় বাঁধ তৈরি করছে চিন। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে এমনটাই। এক্স হ্যান্ডেলে করা তাদের পোস্টে বলা হয়েছে, এই বাঁধ তৈরির মাধ্যমে উত্তর পূর্ব ভারতের মূল লাইফলাইনকে কব্জা করাই লক্ষ্য পড়শি চিনের।
advertisement
এই বাঁধকে চিন “ওয়াটার বম্ব” হিসেবে ব্যবহার করতে পারে আগামিদিনে। আশঙ্কা প্রকাশ করে কংগ্রেসের প্রশ্ন, এ নিয়ে মোদি সরকার কেন জিংপিং সরকারের সঙ্গে কথা বলছে না?
এই বাঁধকে ব্যবহার করে ব্যাপক মাত্রায় জল ছেড়ে উত্তর-পূর্ব ভারতকে বন্যায় ভাসানোর ব্লুপ্রিন্ট চিন তৈরি করছে বলে কংগ্রেসের অভিযোগ। একইসঙ্গে জল আটকে যখন তখন খরা তৈরির চেষ্টাও হতে পারে বলে আশঙ্কা কংগ্রেসের।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2025 7:36 PM IST
