TRENDING:

Hiran Chatterjee Press Conference: ‘আমি বিজেপিতেই থাকব’, ছবি বিকৃতির অভিযোগ তুলে তৃণমূলের সব দাবি ওড়ালেন হিরণ

Last Updated:

Hiran Chatterjee Press Conference: তাঁর ছবির প্রসঙ্গ এদিন নস্যাৎ করে দেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাংবাদিক বৈঠক থেকে সব জল্পনায় জল ঢাললেন হিরণ চট্টোপাধ্যায়৷ তিনি স্পষ্টতই জানিয়ে দিলেন, বিজেপিতেই আছেন, আর বিজেপিতেই থাকছেন তিনি৷ পাশাপাশি তাঁর অভিযোগ, তাঁর ছবি বিকৃত করে তাঁেক আঘাত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তাঁর৷ অজিত মাইতির সঙ্গে তাঁর ছবির প্রসঙ্গ এদিন নস্যাৎ করে দেন খড়্গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়৷
হিরণ চট্টোপাধ্যায়
হিরণ চট্টোপাধ্যায়
advertisement

সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ‘আমি কোথাও যোগদান করছি না৷ আমি বিজেপিতেই থাকব৷ তৃণমুলের নেতাদের এখন উঠতে বসতে চোর অপবাদ দেওয়া হচ্ছে৷ সেখানে যাওয়ার কোনও প্রশ্নই নেই৷’’ এর আগেই একটি ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়৷ সেখানে তৃণমূল নেতার সঙ্গে হিরণের ছবি নিয়ে বিতর্কের ঝড় ওঠে৷ সেই ছবি আসল না নকল, তা নিয়েও বিতর্ক হয়৷ শনিবার সেই বিতর্কেই জল ঢাললেন হিরণ৷

advertisement

আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!

আরও পড়ুন: হাসপাতালে আগুন, বিষাক্ত গ্যাসে প্রাণ হারালেন চিকিৎসক দম্পতি-সহ একাধিক কর্মী!

পাশাপাশি হিরণ দাবি করেন, ‘‘তৃণমূলের অনেক নেতা আমাকে বলেছেন, পশ্চিমবঙ্গকে বাঁচাতে তাঁরা বিজেপিতে আসবেন৷ যাঁরা সততার সঙ্গে রাজনীতি করতে চান, তাঁরা বিজেপিতে আসতে চান৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গলবে না মাছিও! ভুটান -অসম সবদিকেই কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর, ভোটের আগে চূড়ান্ত সতর্কতা
আরও দেখুন

পাশাপাশি তিনি বলেন, তৃণমূলের নেতারা দীর্ঘদিন ধরে বিজেপির বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ রাখছেন৷ শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী ও তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বিজেপির সৎ নেতারা৷ ‘‘তৃণমূলের ভাল নেতারা বিজেপির জানালা-দরজা একটু খোলার অপেক্ষায় আছেন। অনেকেই শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী এবং আমার সঙ্গে যোগাযোগ রাখছেন।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Hiran Chatterjee Press Conference: ‘আমি বিজেপিতেই থাকব’, ছবি বিকৃতির অভিযোগ তুলে তৃণমূলের সব দাবি ওড়ালেন হিরণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল