পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে ধৃত নিজেই অস্ত্র ও গুলি কোথায় রেখেছে, তা পুলিশকে দেখিয়ে দেয়। এরপর পুলিশ সেগুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৪টি দেশি সিঙ্গল শাটার। একটি দেশি 9mm পিস্তল, চারটি দেশি খালি ম্যাগাজিন (9mmপিস্তলের), ১০টি ৯ মিমি পিস্তলের গুলি, ন’টি রাইফেলের কার্তুজ, তিনটি রাইফেলের গুলি, দুটি লোহার তৈরি চাপাটি, একটি লোহার ছুরি।
advertisement
এদিন সন্ধ্যা ছ’টা নাগাদ শাহবাজকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ নথি দেখাতে পারেনি শাহবাজ, তাই তাকে প্রায় তিন ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 21, 2025 11:36 PM IST
