ঘটনাস্থল হাওড়া স্টেশন সংলগ্ন মাছবাজার। এই মাছবাজারেই কাজ করতেন বিহারের বাসিন্দা ছোটন রাই এবং সুরেন্দর রাই ৷ পুলিশ তদন্তে জানতে পেরেছে, কোনও একটি বিষয় নিয়ে দু’জনের মধ্যে অনেক দিন ধরেই গণ্ডগোল চলছিল। রবিবার গভীর রাতে তা চরমে ওঠে অভিযোগ, ছোটনকে লোহার আকশি দিয়ে সুরেন্দর মাথায় মারে ৷ রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন ছোটন ৷ তখন তাকে মাছের ফ্রিজারে ঢুকিয়ে দেয় সুরেন্দর৷
advertisement
পুলিশ গিয়ে দেহ এবং ফ্রিজারটি উদ্ধার করে। প্রাথমিক জিঞ্জাসাবাদের পর আটক করে সুরেন্দরকে। পুলিশের দাবি, আটক করে জিঞ্জাসাবাদের সময় খুনের কথা কবুল করে সুরেন্দর। তদন্তকারীদের মতে, সুরেন্দরের একার পক্ষে ছোটনকে তুলে ফ্রিজারে ঢোকানো কঠিন। সেক্ষেত্রে আরও কেউ কি এই খুনে জড়িত? তদন্তে গোলবাড়ি থানার পুলিশ।
Location :
First Published :
Oct 29, 2019 3:54 PM IST
