রবিবার রাতে শিয়ালদহ এন্টালি অঞ্চলের ওই বাড়িটি ভেঙে পরে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাড়িটি একটি কারখানার একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাড়িটি একটি অ্যাসিডের কারখানা ছিল এবং বিপজ্জনক বাড়ি। হঠাৎই রবিবার সন্ধ্যা নাগাদ ভেঙে পড়ে ওই কারখানার একাংশ। ভেঙে পড়ার সময় ভেতরে উপস্থিত এক কেয়ারটেকার ও নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। শুরু হয়েছে উদ্ধার কাজ। ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 17, 2024 11:42 PM IST
