TRENDING:

অভিনন্দন সত্যরূপ সিদ্ধান্ত ! ইতিহাস রচনা বাঙালি পর্বতারোহীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#কলকাতা: বিশ্বরেকর্ড করলেন ভারতীয় তথা বাঙালি পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্ত ৷ এবার আন্টার্কটিকার আগ্নেয়গিরি জয় করলেন তিনি ৷ কু মেরুর মাউন্ট সিডলে আগ্নেয়গিরি জয় সত্যরূপ সিদ্ধান্তের ৷ ৭ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ আগেই জয় করেছিলেন তিনি ৷ এবার তাঁর মুকুটে যুক্ত হল নতুন পালক ৷ এবার সপ্তম আগ্নেয়গিরির চুড়ায় উঠে বিশ্বরেকর্ড করলেন সত্যরূপ।  সর্বকনিষ্ঠ পর্বতারোহী হিসেবে এই কীর্তি তাঁর ৷
advertisement

আরও পড়ুন Gangasagar Mela 2019: সাগরে সংক্রান্তি, মাঝরাত থেকেই শুরু পুণ্যস্নান

ভারতীয় সময় বুধবার ঠিক সকাল ৬ টা বেজে ২৫ মিনিটে অ্যান্টার্কটিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি চার হাজার দুশো পঁচাশি মিটার উচ্চতার মাউন্ট সিডলি আগ্নেয়গিরির শিখরে পৌঁছে যান তিনি। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ড্যানিয়েল বুলের দখলে। ৩৬ বছর ১৫৭ দিন বয়সে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সত্যরূপ তাঁর সেই রেকর্ড ভাঙলেন ৩৫ বছর ৯ মাস বয়সেই। শুধু তাই নয়, দেশের একমাত্র পর্বতারোহী হিসাবে সপ্তশৃঙ্গ ও সাত আগ্নেয়গিরি জয় করলেন এই বাঙালি ইঞ্জিনিয়র।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনন্দন সত্যরূপ সিদ্ধান্ত ! ইতিহাস রচনা বাঙালি পর্বতারোহীর